সফল অপারেশন – রোগীর জীবন বাঁচাতে একসাথে আমাদের প্রচেষ্টা

Picture of MA Rashid Hospital Limited

MA Rashid Hospital Limited

১৯ জুলাই ২০২৫, গুরুতর অসুস্থ রেহেনা পারভীন নামের এক রোগীর জরুরী ল্যাপারোটমি অপারেশন করার প্রয়োজন হয়। পরিবারের পক্ষ থেকে তাকে হেলিকাপ্টার বা এয়ার এম্বুলেন্স দিয়ে ঢাকায় নিয়ে অপারেশন করার ইচ্ছে ছিলো, কিন্তু রোগীর অবস্থা এতটাই সংকটজনক ছিল যে তা আর সম্ভব হয়নি।
এই পরিস্থিতিতে, জামালপুরের প্রখ্যাত ইউরোলজি ও কোলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ ডাঃ সাইফুল্লাহ কবির, যিনি অন্য একটি হাসপাতালে কর্মরত, রোগীর জীবন রক্ষার্থে এম এ রশীদ হসপিটালে অপারেশন করার সিদ্ধান্ত নেন।
কারণ জামালপুরে একমাত্র আমাদের হাসপাতালেই উন্নতমানের আইসিইউ সুবিধা রয়েছে।
আমাদের আধুনিক অপারেশন থিয়েটার, দক্ষ চিকিৎসক ও নার্সিং টিমের সমন্বিত প্রচেষ্টায় অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়।
🔹 অপারেশন পরবর্তী ৩ দিন রোগীকে আইসিইউতে বিশেষ যত্নে রাখা হয়।
🔹 এরপর ৩ দিন কেবিনে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।
🔹 সর্বশেষে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে যান।
🙏 এম এ রশীদ হসপিটাল – জামালপুরবাসীর জন্য উন্নত স্বাস্থ্যসেবার একমাত্র পূর্ণাঙ্গ সমাধান।

Tags:

Related News:

জামালপুরেই এখন ফুসফুসের বিশ্বমানের আধুনিক চিকিৎসা!

আমরা আনন্দের সাথে জানাচ্ছি, ফুসফুস ও বক্ষব্যাধি চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এম এ রশিদ হাসপাতাল, জামালপুরে। মালয়েশিয়ার স্বনামধন্য MABIP (PARU Academy) থেকে ইন্টারভেনশনাল পালমোনোলজিতে উচ্চতর ফেলোশিপ সম্পন্ন করে

১ বছরের শিশুর জীবন বাঁচাতে সফল এন্ডোস্কপি: এম এ রশীদ হসপিটালের এক অনন্য দৃষ্টান্ত

মাত্র ১ বছরের শিশু নুসরাত জাহান অসাবধানতাবশত একটি কয়েন গিলে ফেললে তার পরিবার চরম উদ্বেগের মধ্যে পড়ে যায়। দ্রুত সিদ্ধান্ত নিয়ে সন্ধ্যা ৬টায় তাকে এম এ রশীদ হসপিটালের ইমার্জেন্সি বিভাগে

এম এ রশীদ হসপিটালে চালু হচ্ছে আধুনিক ডেন্টাল ইউনিট

শুরু: ৩ ফেব্রুয়ারি, ২০২৬ দাঁতের যত্নে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে এম এ রশীদ হসপিটাল। আগামী ৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ থেকে এখানে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ ডেন্টাল